বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:২৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে পুলিশের সোর্স হত্যা মামলার প্রধান আসামী মোঃ বিল্লাল হোসেন সহ ২ জন গ্রেফতার

logoখবরের সময় ডেস্কশুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১, রাত ২:৫৩ সময় 0529
গাজীপুরে পুলিশের সোর্স হত্যা মামলার প্রধান আসামী মোঃ বিল্লাল হোসেন সহ ২ জন গ্রেফতার

গাজীপুরে পুলিশের সোর্স হত্যা মামলার প্রধান আসামী মোঃ বিল্লাল হোসেন সহ ২ জন গ্রেফতার

খবরের সময় ডেস্ক:
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিম পাড়া এলাকায় কতিপয় দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে পুলিশের সোর্স ভিকটিম মোঃ জাকির হোসেন (৬০) এর দুই পায়ের উরু এবং শরীরের একাধিক স্থানে এলোপাতাড়ি ধারালো ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ভিকটিমের মৃত্যু হয়।উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে জিএমপি,টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়,যার নম্বর-৩৯ তারিখ ২৭/০১/২০২১,এই নির্মম হত্যাকান্ডের ঘটনাটি সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন টেলিভিশন ও সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হয়।বর্ণিত হত্যাকান্ডের প্রেক্ষিতে র‌্যাব-১ তাৎক্ষনিকভাবে হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততার সাথে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।র‌্যাব-১,উত্তরা,ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ বিল্লাল হোসেন (২৭),পিতা-শুকুর আলী,মাতা-মিনা আক্তার,সাং-নীলগঞ্জ,পোঃ-বেতবাড়ি,থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ,বর্তমানে-টঙ্গী শিলমুন প্রাইমারী স্কুলের সামনে,আজমত খানের বাড়ির ভাড়াটিয়া,থানা-টঙ্গী পূর্ব,জিএমপি,গাজীপুর এবং বর্ণিত হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও হুকুমদাতা মামলার এজাহারনামীয় ০৩ নং আসামী মোছাঃ ঝর্ণা আক্তার (২১),পিতা-মোঃ নুরুল ইসলাম,স্বামী- মোঃ রুবেল হোসেন,সাং-মরকুন পশ্চিম পাড়া,রবের বাড়ির পার্শ্বে,থানা-টঙ্গী পূর্ব,জিএমপি গাজীপুর’দ্বয়কে গ্রেফতার করা হয়।ধৃত আসামীদের নিকট হতে হত্যাকান্ডে ব্যবহৃত ০১ টি চাকু (সুইচ গিয়ার),২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করে।ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা সকলে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী/সন্ত্রাসী।ইতিপূর্বে মাদক,সন্ত্রাসী কর্মকান্ড ও জোড়া খুনের অপরাধে ধৃত আসামী বিল্লাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে জেলে যায় এবং অপর আসামী ঝর্ণা আক্তার গাজীপুরের টঙ্গী এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে।ভিকটিম সোর্স জাকিরের কারণে এলাকায় তাদের মাদক ব্যবসায় বিঘ্ন ঘটে এবং বিল্লাল ও ঝর্ণা আক্তারের স্বামীকে আটকের পিছনে সোর্স ভিকটিম জাকিরের ভূমিকা রয়েছে বলে তারা জানতে পারে।এরই প্রতিশোধ হিসেবে ধৃত আসামীদ্বয় তাদের পথের কাঁটা ভিকটিম জাকিরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে।ঘটনার দিন দুপুর বেলায় তাদের পরিকল্পনা মতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিম পাড়া এলাকায় জাকিরকে একা পেয়ে ধৃত আসামী বিল্লাল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিমের দুই উরুতে এবং শরীরের বিভিন্ন অংশে এলাপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। ফলে ঘটনাস্থলেই ভিকটিম জাকির রক্তাক্ত জখম অবস্থায় লুটিয়ে পড়ে।পরবর্তীতে উক্ত এলাকার বাসিন্দারা ভিকটিমকে গুরুতর জখম অবস্থায় নিকটস্থ টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভিকটিমের মৃত্যু হয়।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, মাদক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর